আশুলিয়ায় ১২ বছরের শিশু ধর্ষণের শিকার

আশুলিয়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার আশুলিয়ার পূর্ব ভাদাইল এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটি জানায়, তার বাবা মা পোশাক কারখানায় কাজে গেলে তাদের পাশের রুমের ভাড়াটিয়া নুরুজ্জামান তাকে ঘরে নিয়ে জোর পূর্বক ভয়ভিতি দেখিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটি ও তার বাবা মাকে হত্যা করে গুম করাও হুমকি দেন ধর্ষণকারী।
এছাড়া ভয়ভিতি দেখিয়ে ওই ব্যক্তি তাকে এক মাস ধরে ধর্ষণ করে আসছিলো বলে জানান তিনি। এঘটনায় ধর্ষিতা শিশুটির পরিবার ধর্ষণকারী নুরুজ্জামানকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরর করেছেন।
এদিকে, ধর্ষণকারীকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছেন, আশুলিয়া থানার এস আই নাহিদ হাসান।
খন্দকার আলমগীর, আশুলিয়া প্রতিনিধি



