ম্যানচেষ্টারে দুই বাংলাদেশিকে সর্ব্বোচ্চ সম্মাননা প্রদান

ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের উদ্যোগে, দুইজন প্রবাসী বাংলাদেশিকে সর্ব্বোচ্চ সম্মাননা ‘স্পেশাল কমেনডেশ’ প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার ম্যানচেষ্টারের লর্ড মেয়র পার্লারে মাহী মাসুমকে আর্ত মানবতার জন্য দাতব্য সংগ্রহ, মানুষিক সমস্যা, জলবাযু-পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরিমূলক জনকল্যাণকর কাজে অবদানের জন্য, এবং ব্যরিষ্টার মিজানুর রহমান মিজানকে হত দরিদ্র অভিবাসীদের বিরামহীন আইনী সহয়তার জন্য সিটি কাউন্সিলের পক্ষ থেকে, এ সম্মাননা তুলে দেন লর্ড মেয়র আবেদ চৌহান।
এসময় শিক্ষক,কাউন্সিলর ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনকল্যাণ ও সামাজিক কর্মকান্ড ব্রিটেনে গুরত্বের সাথে বিবেচনা করা হয়। ম্যানচেষ্টার সিটি কাউন্সিল সমাজকর্মীদের প্রেরণা জোগাতে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে।
তারই ধারাবাহিকতায় এ সম্মাননা দেয়া হয়েছে । এ ধরনের সম্মাননা সমাজকর্মে আরোও বেশী উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন সম্মাননা প্রাপ্তরা ।



