বিনোদনবিশ্ববাংলা

তুরস্কে বাংলাদেশ বিষয়ক স্থিরচিত্রের একক প্রদর্শনী

তুরস্কে এই প্রথম বাংলাদেশ বিষয়ক ছবির একক প্রদর্শনী আয়োজিত হয়েছে। গত শনিবার দেশটির কনিয়া শহরের ‘আনাদলু সেলজুকলু ফটোগ্রাফিক সোসাইটি’ আয়োজিত এ প্রদর্শনীতে ফোটোগ্রাফার লাবিব ফয়সালের তোলা ছবির একক প্রদর্শনী হয়।

এতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি মুস্তফা বিনল, প্রবীণ ফটোগ্রাফার মেহমেত জান ও আহমেত কুশ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণীপেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রদর্শনীতে ৪৫টি ছবির স্লাইড দেখানো হয়।

2 2

যেখানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাধারণ মানুষের জীবন ফুটিয়ে তোলা হয়েছে। এসময় চিত্রগ্রাহক লাবিব ফয়সালের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button