বিশ্ববাংলা

করোনায় থমকে গেছে লেবাননের জনজীবন

করোনা ভাইরাসের থাবায় থমকে গেছে লেবাননের জনজীবন। আর এতে ভয়াবহ সংকটে দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় নাগরিকরা। পুরো লেবানন লকডাউন হয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত প্রানঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৯ জন, আর মারা গেছেন ৩ জন।

এতে আতংকে দিন কাটছে, দেশটিতে বসবাসরত প্রায় দেড় লাখ প্রবাসী বাংলাদেশির। বন্ধ রয়েছে, স্কুল-কলেজ, ব্যাংক, বিমানবন্দরসহ, সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। দেশটিতে দোকানপাট বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বিরাট অংকের লোকসান।

বৈরুত দূতাবাসের কার্যক্রম এর পাশাপাশি প্রবাসীদের দেশে যাওয়াও ব্যাহত হচ্ছে। আগামী ২৯ মার্চ পর্যন্ত জারি রয়েছে, সরকারি এই জরুরী অবস্থা। এভাবে গৃহবন্দী থাকার ফলে, অনেক সমস্যার মুখোমুখী হচ্ছেন বলে জানান, প্রবাসীরা।

এদিকে বৈরুত দূতাবাসের চার্জ দ্যা এফেয়ারস আব্দুল্লাহ আল মামুন, প্রবাসীদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর অনুরোধ জানান।

লেবাননে গত ২১ ফেব্রুয়ারী ইরান থেকে আসা একজন লেবানিজ নারীর শরীরের প্রথম করোনাভাইরাস সনাক্ত হয়। তবে এখন পর্যন্ত দেশটিতে কোন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়নি।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button