
করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি বুঝে কিছু কিছু এলাকা শাটডাউন করে দেয়া হতে পারে বলে আভাস দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর, করোনা পরিস্থিতি নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার সকালে রাজধানীতে, আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
সকালে সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, করোনা মোকাবেলায় প্রয়োজন হলে আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ করে দেওয়া হবে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন যোগ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সবকিছুতে ব্যর্থ বিএনপি এখন করোনা নিয়ে রাজনীতি করছে।
এ সময় অপরাজনীতি ছেড়ে বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফেরারও আহবাহ জানান, তথ্যমন্ত্রী।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



