
দেশে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, সরকার প্রকৃত তথ্য থেকে জনগণকে দুরে রেখেছে বলে অভিযোগ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে রাজধানীর বেইলি রোডে জাসাস এর উদ্যোগে, সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাসে করনীয় ও সচেতনতা তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, করোনা রোগী সনাক্তের জন্য বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল।
এসময় তিনি আরো বলেন, সরকার বিভিন্ন কাজে নিজেদেরকে ব্যস্ততা দেখাচ্ছে, অথচ মরণঘাতী এই ব্যাধিতে মোকাবেলা করতে এখনো কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।



