আন্তর্জাতিকএশিয়া
তিন মার্কিন সাংবাদিককে বহিষ্কার করেছে চীন

যুক্তরাষ্ট্রে সংবাদপত্রে নিষেধাজ্ঞার বদলায় তিন মার্কিন সংবাদপত্রের সাংবাদিকদের দেশ থেকে বহিষ্কার করেছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের আগামী ১০ দিনের মধ্যে মিডিয়া পাস ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।
মার্কিন এই তিন সংবাদপত্রের সাংবাদিক দেশটির আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এবং ম্যাকাউয়েও কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে চীনের যেসব নাগরিক সাংবাদিক হিসেবে কাজ করে তাদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল।



