
করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম এক বৃদ্ধ মারা গেছেন বলে জানিয়েছে, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বুধবার দুপুরে মহাখালীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেয়া হয়।
এসময় আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও জানান, দেশে নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা-১৪।
এদিকে, হাসপাতালের আইসোলেশনে আছেন ১৬ জন। ৪৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৫০টি আইসিইউ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলারও আহবান জানান তিনি।
সৌরভ নূর, বাংলা টিভি



