মানিকগঞ্জে ৩৫৯ জন বিদেশ ফেরত কোয়ারেন্টাইনে

মানিকগঞ্জে নতুন করে ৫১ জনসহ ৩৫৯ জন বিদেশ ফেরতকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, ২৪ ঘন্টায় ১৯ জন কে কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
৩৫৯ জন প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না পাওয়া গেলেও, সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অন্যদিকে, করোনা প্রতিরোধে সদর হাসপাতালে পুরুষ ১২ জন ও নারী ৫ জনের জন্য মোট ১৭টি বেডের আইসোলেশন ইউনিট তৈরি রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত রয়েছে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট।
এদিকে, চীনের উহান থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৬৭টি দেশে ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক প্রাদুর্ভাবের এই পরিস্থিতিতে দক্ষিণ-পূ্র্ব এশিয়ার দেশগুলোকে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এছাড়া বিশ্বজুড়ে প্রাণহানি প্রায় আট হাজার। আক্রান্ত হয়েছে এক লাখ ৯৮ হাজার সাতশো ২৭ জন। তবে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৮৩ হাজার মানুষ।



