
দেশ করোনা ঝুঁকিতে থাকলেও, এতে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। সবার সম্মিলিত প্রয়াসে এ সঙ্কট মোকাবিলারও আশা ব্যক্ত করেন তিনি।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, সারা বিশ্ব আজ করোনাভাইরাসের সাথে যুদ্ধ করছে, তবে বাংলাদেশের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এ সময় করোনা মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করারও আহবান জানান তিনি।
এদিকে, উপ-নির্বাচন বন্ধের বিষয়টি সম্পূর্ণই কমিশনের এখতিয়ারে মন্তব্য করে, এক্ষেত্রে সরকারের কিছুই করার নেই বলেও, মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



