দেশবাংলা
ফরিদপুর, মাদারীপুর ও শিবচর সর্বাধিক ঝুঁকিপূর্ণ

সম্প্রতি করোনা ঝুঁকিতে ফরিদপুর, মাদারীপুরসহ শিবচরকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণার পর শিবচর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে। জন-সমাগম এড়াতে অবাধ বিচরণ ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
উপজেলার প্রায় বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে করোনা প্রতিরোধে প্রবাসীদের হোম কোয়ারন্টেনে থাকার কঠোর নির্দেশনা দিয়েছে, মাদারীপুরের শিবচরের স্থানীয় প্রশাসন। না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
উপজেলাটিতে প্রবাসী রয়েছেন প্রায় পাঁচ হাজার, আর সম্প্রতি ইটালিসহ বিভিন্ন দেশ থেকে শিবচরে ফিরে এসেছে ৬শ প্রবাসী।করোনা ভাইরাসের কারণে উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভার ১টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।



