মার্কেটের পরিত্যক্ত রুমে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শেরপুর শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় একটি পরিত্যক্ত রুমে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহরের নবীনগর মহল্লার নূর আলীর ছেলে রফিক ও পাকুরিয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে বাদশা মিয়া।
পুলিশ জানায়, গত ১৫ মার্চ বিকেলে নাটকে অভিনয়ের সুযোগ দেয়ার কথা বলে ওই কিশোরীকে বাড়ী থেকে ডেকে, নিউমার্কেট নিয়ে যায় অভিযুক্তরা। পরে একটি পরিত্যক্ত রুমে বাদশা মিয়ার সহযোগিতায় তাকে ধর্ষণ করে রফিক।
এ ঘটনা গোপন রাখতে, নানা ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে সন্ধ্যায় বাসায় পাঠিয়ে দেয় তারা। পরদিন শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন তার মা। পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে, চিকিৎসকরা ধর্ষণের ব্যপারে অবগত করেন।
এ ঘটনায় রফিক ও বাদশা মিয়াকে আসামী করে মামলা করলে পুলিশ ওই দুইজনকে রাতেই গ্রেফতার করে।



