
ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা।
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়। ভোট শুরু হলেও কেন্দ্রেগুলোতে ভোটার উপস্থিতি খুবই ছিল না চোখে পড়ার মত। তবে ভোটারদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সব প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন।
করোনা আতংকের মধ্যে সরকারি বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভোটার উপস্থিতি ছিল অনেকটাই কম। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় করোনা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ছিল প্রতিটি কেন্দ্রে।
সকাল ১০টায় কলাবাগানের লেক সার্কাস গার্লস স্কুলে ভোট দিতে আসেন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। তবে যান্ত্রিক ত্রুটির কারণে আঙ্গুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় পড়েন এই প্রার্থী। পরে তিনি সাংবাদিকদের কাছে নিজের জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকালে কেন্দ্র পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান ভোট কেন্দ্রে পযাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে, তবে নিজের নিরাপত্তা হীনতায় ঝুঁকি থাকলে ভোট কেন্দ্রে আসার প্রয়োজন নেই।
এছাড়া, ভোটগ্রহণ উপলক্ষে অধিকাংশ কেন্দ্রেই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা ।



