
করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য বড় সিদ্ধান্ত নিল মমতার সরকার। ২ টাকা করে যাঁরা চাল পেতেন, তাঁদের এবার থেকে বিনামূল্যে দেওয়া হবে। শুক্রবার নবান্নে একথা ঘোষণা করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, এই পরিস্থিতিতে জরুরি পরিষেবায় যুক্ত যে সকল কর্মী নিরন্তর কাজ করছেন, তাঁদের পুজোর পর বিশেষ ছুটি দেওয়া হবে একইসঙ্গে বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার বলে ঘোষণা দিয়েছেন মমতা।
এছাড়াও একগুচ্ছ ঘোষণা দিয়েছেন মমতা :
* ৭ কোটি ৮৫ লক্ষ মানুষ ২টাকা করে চাল বিনামূল্য়ে পাবেন আগামী ৬ মাস পর্যন্ত।
*বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার পরামর্শ, কর্মীদের কাজের সময় কাটছাঁট করা হোক।
* জরুরি পরিষেবায় যুক্ত রয়েছেন এমন কর্মীদের জন্য় পুজোর পর বিশেষ ছুটির ব্য়বস্থা।
* করোনায় সাহায্য়ের জন্য় স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড তৈরি করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বিদেশ থেকে যাঁরা ফিরছেন, তাঁদের বলছি, অনেকে গুরুত্ব সহকারে বিষয়টি নিচ্ছেন না, কেউ হোম আইসোলেনেশনে থাকতেই পারেন। কিন্তু জরুরি পরিস্থিতি ছাড়া বাইরে বেরোবেন না।



