
২৬ মার্চ স্বাধীনতা দিবসের সকল রাষ্ট্রীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান। এছাড়া স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের মধ্যেকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।



