
করোনার ব্যাপক প্রভাব পড়েছে রাজধানীর খুচরা ও পাইকারী বাজারে। কয়েকদিনের ব্যধানে বেড়েছে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্য পণ্যের দাম।
করোনাভাইরাসের দোহায় দিয়ে নিত্যপণের দাম বাড়াচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এর ফলে ব্যাপক প্রভাব পড়ছে জনজীবনে।
দোকানপাট বন্ধ হওয়ার আশঙ্কায় বেশি পরিমানে ক্রয় করায় চাপ সৃস্টি হচ্ছে বাজারে। এরফলে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকারও বেশি।
এদিকে, নিত্যপণ্যের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তবে, বিক্রেতারা বলছেন, একদিকে আমদানি কম অন্যদিকে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে নিত্যপণের দাম।
সরকারের নিয়মিত তদারকি এবং মানুষ সচেতন হলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানালেন সংশ্লিষ্টরা।
শহীদুল হক, বাংলাটিভি



