
সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) আয়োজিত ব্রিফিংয়ে পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরও একজন।
এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ৩৩ জন। বাংলাদেশের পেক্ষাপটে একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। নতুন আক্রান্তের মধ্যে দুই নার্স ও একজন ডাক্তার।



