
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সচিব মো.শহীদুজ্জামান জানিয়েছেন, বুধবার জেল থেকে মুক্তি পেতে পারেন খালেদা জিয়া।
তিনি আরও বলেন, মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তির সুপারিশের ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় বুধবার দুপুরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হতে পারে।
মন্ত্রীর অনুমোদনের পরে সে ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পর তাকে মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপরই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।–আমাদের সময়.কম



