
রাজধানী ঢাকাতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জলকামান ব্যবহার করে প্রতিদিন দুবার জীবানুনাশক ওষুধ ছিটানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, ডিএমপির আটটি জলকামান আটটি ক্রাইম বিভাগে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবানুনাশক ছিটানো হবে।
তিনি আরও জানান, করোনাভাইরাস থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় তারা এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কাজ চলমান থাকবে।



