তিন সপ্তাহ লকডাউনে থাকবে ভারত

‘করোনা ভাইরাসকে মোকাবেলায় আর কোনও উপায় অবশিষ্ট নেই। তাই তিন সপ্তাহ ভারত লকডাউনে থাকবে। যদি এটি করা না হয়, ভারত ২১ বছর পিছিয়ে যাবে’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন।
তিনি বলেন, ‘চীন, রাশিয়া, ফ্রান্স, ইতালির স্বাস্থ্যসেবার মান অত্যন্ত উন্নত। তা সত্তেও করোনার মোকাবিলা করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে একটাই উপায়, ঘরে বদ্ধ থাকা। আমাদের সেটাই মেনে চলতে হবে।
মোদী আরও বলেন, সকলের বাড়ির সামনে লক্ষণরেখা টানা হয়ে গেছে। কেই এই রেখা অতিক্রিম করলে মহামারিরুপী রাবণকে নিজ বাড়িতে টেনে আনবেন।
ঘরে থেকে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, হাসপাতাল কর্মী, অ্যাম্বুলেন্স চালকদের জন্য প্রার্থনা করুন। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রার্থনা করুন। সাংবাদিকদের জন্য প্রার্থনা করুন।
এই সঙ্কটের সময় নানারকম গুজবও ছড়াচ্ছে। এই ধরনের গুজব এবং কুসংস্কার এড়িয়ে চলতেও পরামর্শ দেন মোদী।



