২০ দোকানের ভাড়া মওকুফ করলেন দোকান মালিক

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মির্জাপুরের খৈলসিন্দুর বাজারের ২০টি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন, পীরজাদা ইলিয়াস হোসেন নামের এক দোকান মালিক।
তিনি, মৃত পীরজাদা খোরশেদ হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে টাংগাইল জেলার মির্জাপুর থানার খৈলসিন্দুর গ্রামে।কোরনাভাইরাস মোকাবেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
ইলিয়াস হোসেন জানান, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশ পাওয়া মাত্রই তিনি উক্ত বাজারের তার মালিকানায় থাকা সকল দোকান বন্ধের নির্দেশ দেন। এছাড়াও ফার্মেসিসহ যে সকল দোকান সামায়িক খোলা থাকবে তাদের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় তিনি বলেন, সকল দোকানদারদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে তাদের এই এক মাসের ভাড়া মওকুফ করা হয়েছে। ইলিয়াস হোসেন আরও বলেন, প্রয়োজন হলে এই মওকুফের সময় আরও বাড়ানো হবে।
এছাড়াও দেশের সবার অবস্থা বিবেচনা করে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালনের আহবানও জানান তিনি৷ একই সাথে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার পরামর্শও দেন ইলিয়াস হোসেন।



