বিশ্ববাংলা
বাহরাইনে বাংলাদেশির মৃত্যু, ৯ এপ্রিল পর্যন্ত লকডাউন

বাহরাইনে সাইফুল ইসলাম সরকার নামে এক প্রবাসীর হৃদরোগে মৃত্যু হয়েছে।গত মঙ্গলবার ভোরে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে ঐ প্রবাসী নিজ বাসায় ইন্তেকাল করেছেন।
মৃত সাইফুল ইসলামের বাড়ি ঢাকার উত্তরায়। মরহুমের লাশ দেশটির সালমানিয়া হিমঘরে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে ।
অন্যদিকে, বাহরাইনে করোনাভাইরাসের বিস্তার রোধ করতে সরকার সব ধরবের প্রস্তুতি নিয়েছেন। এ মাসের ২৬ তারিখ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে দেশটিতে।
শুধুমাত্র চিকিৎসা এবং জরুরী সেবাগুলো ছাড়া বাকী সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
সম্রাট নজরুল সিদ্দিকী, বাহরাইন প্রতিনিধি



