বিশ্ববাংলা
রিয়াদে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সুলতান আহম্মেদ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের মরহুম মুহাম্মদ আলীর ছেলে।
তার প্রতিবেশী ভাতিজা আব্দুল হান্নানের কাছ থেকে জানা যায়, গত ২৩ মার্চ সোমবার রিয়াদ সিটির আতিকা নামক স্থানে শ্বাসকষ্টজনিত কারণে সুলতান আহম্মেদ এর মৃত্যু হয়েছে। বর্তমানে রিয়াদের কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমাগারে তার লাশ রয়েছে।
মৃত সুলতান আহমেদ এর ইকামা বা প্রবাসে অবস্থান ভিসার মেয়াদ নেই। করোনা ভাইরাসের কারণে সৌদি আরবের সকল অফিস আদালত সহ রিয়াদের বাংলাদেশ দূতাবাস বন্ধ রয়েছে।
এ অবস্থায় লাশ নিয়ে এক জটিল পরিবেশ সৃষ্টি হয়েছে । মৃত সুলতান আহমেদ এর পরিবারসহ নিকট আত্মীয়রা দেশ- বিদেশের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
একে আজাদ, রিয়াদ প্রতিনিধি



