
বাংলাদেশে নতুন করে আরো পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৪ জন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এসময় তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে আক্রান্ত ৫ জনই পুরুষ এবং একজন বিদেশে ফেরত। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। মারা গেছেন পাঁচজন এবং চিকিৎসাধীন রয়েছেন, ২৭ জন।
অন্যদিকে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত ২১ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে এ ভাইরাস যাদের শরীরে শনাক্ত হয়েছে তাদের ১ লাখ ১৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ভাইরাসটি মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯০৫ জনের শরীরে।
বর্তমানে ৩ লাখ ৩৩ হাজার ৪৮৭ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি রয়েছে। চিকিৎসাধীন এসব মানুষের মধ্যে ৩ লাখ ১৮ হাজার ৬৯৫ জনের অবস্থা স্থিতিশীল এবং ১৪ হাজার ৭৯২ জনের অবস্থা গুরুতর।ভাইরাসটিতে ইতালিতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে মারা গেছেন ৭ হাজার ৫০৩ জন।



