আন্তর্জাতিক
কাবুলে শিখদের গুরুদুয়ারায় জঙ্গি হামলায় নিহত ২৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের একটি গুরুদুয়ারায় ইসলামিক স্টেট জঙ্গিদের হামলায় ২৫ জন নিহত হয়েছে।
বুধবার বন্দুকধারী ও আত্মঘাতী হামলাকারীরা গুরুদুয়ারাটিতে চড়াও হয় এবং পরে নিরাপত্তা বাহিনী সব হামলাকারীকে হত্যা করে বলে আফগানিস্তান সরকারের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাশ্মীরের ভারতীয় অংশে মুসলিমদের সঙ্গে দিল্লির আচরণের প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইএস, হুমকি দেয়া হয়েছে আরো হামলার। ঘটনার পর থেকে গুরুদুয়ারা এলাকা ঘিরে অবস্থান নিয়েছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী।



