
করোনা আতংকে প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে বর্তমানে ক্রেতা কম থাকায় অনেকটাই কম নিত্যপণ্যের দাম। বাজারে মাছের দাম তুলনামূলক স্বস্তির, তবে আজ সবজির দামও অনেকটা সহনীয় পর্যায়ে।
রাজধানীর দোকানপাট বন্ধ করোনাভাইরাস আতঙ্কে। থমকে গেছে নিত্যপণ্যের সরবারাহ। প্রয়োজনের তাগিদে বাজারে এসে তাদের সাধ্যমতো পণ্য কিনছেন ক্রেতারা।
বিক্রেতারা বলছে, কাচা বাজারগুলোতে সবকিছুর পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে বাজারে ক্রেতা কমে যাওয়ায়, কমতির দিকে চাল-ডাল-তেলসহ অন্যান্য পণ্যের দাম।
বাজারে মাছের দাম কমলেও সরবারহ কম থাকায় একটু বেড়েছে সবজীর দাম। ক্রেতা না থাকায় বেচাকেনাও কমে গেছে বলে জানান, ব্যবসায়ীরা। বাজারে নিত্যপন্যের দামের নিয়ন্ত্রণে রাখতে তদারকি আরও বাড়ানোর দাবি ভোক্তাদের।
শহীদুল হক, বাংলা টিভি



