
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বদলে গেছে চিরচেনা ঢাকার চিত্র। বিশ্বের অন্যতম ব্যস্ত নগরী এখন অনেকটাই ফাঁকা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছে না কেউ। তবে জনশূন্যতার এই শহরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। জীবন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই বের হচ্ছেন ফাঁকা রাস্তায়।

অনেক দিন থেকেই বিশ্বের ব্যস্ততম নগরীর তালিকার শীর্ষ অবস্থানে রাজধানী ঢাকা। যানজট আর জনজট যেন এ শহরের চিরায়ত রূপ। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে বদলে গেছে চিরচেনা ঢাকার রূপ।

করোনা প্রতিরোধে সরকারি বেসরকারিসহ- প্রায় সব ধরনের অফিস দোকান-পাট বন্ধ হওয়ায়, অন্য রকম নীরবতা পালন করছেন রাজধানীবাসী। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। তবে এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো।

জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তায় নামছেন তারা। বিশ্বজোড়া সঙ্কটের এই ক্রান্তিকালে সরকারি সহায়তা পেলে নিজেদের জীবনের ঝুঁকি কমবে বলেও মনে করছেন এ সব মানুষ।

বুলবুল আহমেদ, বাংলাটিভি



