দেশবাংলা
পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘাটে যানবাহন পারাপার বন্ধ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘাটে জরুরী যানবাহন ছাড়া সবধরনের যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে। যেখানে প্রতিদিন হাজার হাজার যানবাহন ফেরি পারাপার হলেও শুক্রবার ছিল সম্পুর্ণ ভিন্ন চিত্র।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ২১ জেলার প্রবেশ পথ এ নৌরুট। শতশত পণ্যবাহী ট্রাক আটকে থাকলে রাতের মধ্যেই সব ট্রাক পার হয়ে গেছে।
তিনি আরও জানান, আজ জরুরী কাচা পণ্যবাহী ট্রাক, এম্বুলেন্স ও আইন শৃংখলা বাহিনীর যানবাহন ছাড়া কোন যানবাহন ফেরি পারাপার করা হচ্ছে না।



