বিশ্ববাংলা
বু্র্জ খলিফায় লাল সবুজের আলোকসজ্জা

স্বাধীনতা দিবসে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার দুবাইয়ের বু্র্জ খলিফায় লাল সবুজের আলোকসজ্জা দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভবনটিতে আলোকসজ্জা মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়। সন্ধ্যায় দিনের আলো নিভে যেতেই সমগ্র দুবাই শহর একযোগে এ দৃশ্য অবলোকন করে।
সেইসাথে বিশ্বে বাংলাদেশের নাম গৌরবের সাথে ধ্বনিত হয়েছে। বলা হচ্ছে, এ ঘটনার মধ্যদিয়ে প্রবাসে বাংলাদেশের পরিচয় আরেক ধাপ এগিয়ে গেল ।
এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি



