ম্যাসাচুসেটসে বাংলাদেশিদের উদ্যোগে ‘ফুড ব্যাংক’

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে করোনার প্রভাবে সমস্যাগ্রস্তদের সাহায্যে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ‘ফুড ব্যাংক’ চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো অঙ্গরাজ্যে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
এ পরিস্থিতিতে বোস্টন ও পার্শ্ববর্তী অঞ্চলের অসহায় মানুষদের খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড পরিচালিত কমিউনিটি ফুড ব্যাংক। সংস্থাটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা।
সংগঠনটির কর্মকর্তারা জানান, শুধু প্রবাসী বাংলাদেশিরাই নন, যেকোনো অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণসহ অন্যান্য খাদ্যদ্রব্যের জন্য ফোন করে বা সরাসরি যোগাযোগ করে এ সুবিধা নিতে পারবেন।
একই সঙ্গে এ মহতি কাজের এগিয়ে আসার জন্য বিভিন্ন সংগঠন,ব্যবসায়ী ও সমাজসেবীদের সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির কর্মকর্তারা।



