বিশ্ববাংলা
স্পেনে করোনায় বাংলাদেশির মৃত্যু

স্পেনের মাদ্রিদে করোনায় আক্রান্ত হয়ে হোসাইন মোহাম্মদ আবুল নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে স্পেনের রাজধানী মাদ্রিদে তার নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আবুল মারা যান।
তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরে পরীক্ষা করায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিসাধীন ছিলেন।
হোসাইন মোহাম্মদ আবুল পরিবার নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাস করতেন। সে নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।



