বিশ্ববাংলা
চীন থেকে সুরক্ষা সরঞ্জাম পাঠালেন বাংলাদেশি চিকিৎসক

বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার এ সংকটময় মুহুর্তে সাহায্যের হাত বাড়িয়েছেন চীনে কর্মরত বাংলাদেশি এ চিকিৎসক। তিনটি সংস্থার সাহায্যে বাংলাদেশে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাঠান তিনি।
বেইজিংয়ের ফুওয়াই হাসপাতালে কর্মরত মিসবাউল ফেরদৌস জানান,১শ’ টি সুরক্ষা স্যুট, ১শ’টি চশমা, ৪শ ৫০টি ফেস-শিল্ড, চার হাজার সার্জিক্যাল মাস্ক ও ৬শ এন-৯৪ মাস্ক বাংলাদেশে পাঠানো হয়েছে।
রোববার মধ্যে এগুলো ঢাকায় গিয়ে পৌঁছাবে। শুরুতে রাজধাণীর বড় বড় হাসপাতালগুলোকে এসব সরঞ্জাম সরবরাহ করা হবে। তবে আগামীতে ঢাকার বাইরে জেলা শহরগুলোকেও সরবরাহ করার অঙ্গীকারের কথা জানান তিনি ।



