
নগরবাসীর সুবিধার্থে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি চালু রেখেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীতে ৬০ টি জায়গায় ডাল-তেল-আটাসহ বেশকিছু পণ্য বিক্রি করছে তারা। তুলনামূলক স্বল্পদামে এসব পন্য কিনতে পেয়ে সন্তুষ্ট সাধারণ ক্রেতারা।
করোনাভাইরাস পরিস্থিতিতে একরকম অচলাবস্থার মধ্যে সাধারণ ক্রেতাদের সুবিধার্থে চালু রয়েছে টিসিবি’র পণ্য বিক্রি। রাজধানীর ৬০টি জায়গায় ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলছে।
টিসিবির ট্রাকে মসুর ডাল কেজিপ্রতি ৫০ টাকা, চিনি ৫০, পেয়াজ ৩৫, আটা ২০ এবং ৮০ টাকা লিটারে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। বাজারের চেয়ে সুলভ মূল্যে নিত্যপণ্য পাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
ডিলাররা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকায় পণ্যের সঙ্কট নেই, তবে মসুর ডালের চাহিদা বেশি থাকায় সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না। সোমবার থেকে আরো বর্ধিত আকারে ক্রেতাদের সুবিধা দেয়ার চেষ্টা করা হবে।
আর সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে, টিসিবির খোলাবাজারে আরো বেশি পণ্য সরবরাহের আহবান ক্রেতাদের।
বুলবুল আহমেদ, বাংলাটিভি



