দেশবাংলা

হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় করোনা আতঙ্কে ঘরে থাকা হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিকে, বরিশালের আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করছেন।

অন্যদিকে, করোনা ভাইরাস মোকাবেলায় ভৈরবে ৭শ হতদরিদ্রদের মাঝে সরকারি ত্রাণ বিতরন করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশে, ঘরে থাকার নির্দেশনায় অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

অপরদিকে, চাঁদপুর কিশোর ফুটবল একাডেমীর পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক,হ্যান্ড গ্লোবস ও জীবানুনাশক বিতরণ করা হয়। মুসিগঞ্জের গজারিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা বাস্তবায়নে উপজেলার নিম্নআয়ের মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ।

এছাড়াও নারায়নগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী  ও জীবাণু নাশক স্যানেটাইজার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুইয়াসহ অন্যরা।

অপরদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আব্দুর রাজ্জাক রাজার নিজ অর্থায়নে,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক ও জেলা যুবলীগ নেতা শ্যাম নারায়ন বসুসহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button