
দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০ হাজার হতদরিদ্র পরিবারে মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত বিনামূল্যে নিত্যপণ্য বিতরণ করলেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
রোববার বিকেলে দক্ষিণ সিটির নগরভবনের সামনে এসব বিতরণ করেন তিনি। এসময় দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।
এ সময় সমাজের বিত্তবান মানুষদেরকে, এ দূর্যোগের মুহূর্তে হতদরিদ্রদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান মেয়র। একই সঙ্গে, সবাইকে সতর্ক করে, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও আহবান জানান, সাঈদ খোকন।



