অসহায় গরীব দুঃখীদের পাশে কুসুমবাগ স্কোয়াড

কুসুমবাগ স্কোয়াড এর উদ্যোগে, কুসুমবাগ জামে মসজিদ কমিটির এবং কুসুমবাগ জামে মসজিদের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক এ টি এম শাখাওয়াত হোসেন তপন এর একান্ত সহযোগিতায়, কুসুমবাগবাসীর আর্থিক সহায়তায়, মনিরুজ্জামান সবুজ ও আল আমিনের নেতৃত্বে গরিব অসহায় মানুষদের জন্য প্রায় ৬০ হাজার টাকার একটি তহবিল গঠন করা হয়।
সেই তহবিলের টাকা দিয়ে কুসুমবাগে বসবাসরত গরিব অসহায় মানুষ তাছাড়া যারা এই করোনা ভাইরাসের জন্য পরিস্থিতির স্বীকার হয়ে আয় বন্ধ হয়ে আছে সেসব বিপদগ্রস্ত মানুষদের মাঝে গত ২৮ তারিখ সারাদিন ব্যাপী ত্রান বিতরণ করা হয়েছে। এই ত্রান তাদের জন্য সামান্য হলেও অনেকটা উপকারে আসবে বলে মনে করছেন, কুসুমবাগ স্কোয়াড এর একজন মুখপাত্র।
জানা যায় যে, এই পরিস্থিতি চলতে থাকলে আর আমাদের মুরুব্বি, বড় ভাইদের ও কুসুমবাগ বাসীর সহযোগিতায় এই ত্রান কার্যক্রম অব্যাহত রাখবেন এবং আমরা আশা করছি যে এই কুসুমবাগ স্কোয়াড এর এই কাজ থেকে আরও অনেক সেচ্ছাসেবী সংগঠন অনুপ্রাণিত হবে।
তাছাড়া ঐদিন কুসুমবাগ স্কোয়াড এর আরেকটি গ্রুপ যারা পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়, সারা এলাকায় ভাইরাস এর ব্লিচিং পাওডার মিশ্রিত পানি ছিটানো হয় এবং এলাকাবাসীকে ভাইরাস সচেতনতা মুলক মাইকিং করা হয়েছে।



