আন্তর্জাতিকএশিয়া
বাড়ি ভাড়া পরিশোধ করবে সরকার

আগামী দুই থেকে তিন মাস ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া দিতে সমস্যা হলে, তাদের বাড়ি ভাড়া পরিশোধ করবে দিল্লি সরকার। রোববার অনলাইনে এক প্রেস কনফারেন্সে এই প্রতিশ্রতি দেন কেজরিওয়াল।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে নাগরিকদের সাধারণ জীবনযাপন করতে যাতে তাদের বেগ পেতে না হয়, সেজন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
আগামী দুই থেকে তিন মাস বাড়ি ভাড়া আদায়ের জন্য জবরদস্তি না করতে বাসাবাড়ির মালিকদের অনুরোধ করে বলেন, দয়া করে কয়েক মাসের জন্য এটা স্থগিত রাখুন। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন যদি কেউ বাড়ি ভাড়া দিতে অসমর্থ হয় তাহলে সরকার তাদের হয়ে বাড়ি ভাড়া দিয়ে দেবে।
এরপরও যদি কোনো বাসাবাড়ির মালিক বাড়ি ভাড়া আদায়ে জবরদস্তি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।



