করোনার দোহাই দিয়ে বাড়লো পাথরের দাম

পঞ্চগড়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি এবার করোনার দোহাই দিয়ে পাথরের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে নোভেল করোনা ভাইরাসকে পুঁজি করে, ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পাথরের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা বলছেন, বাংলাবান্ধা বন্দর দিয়ে অন্য দেশ থেকে পাথর নিয়ে আসা কিছু অসাধু আমদানিকারক এজেন্ট বন্দরকে ম্যানেজ করে, তাদের নিজস্ব স্বার্থে বাড়াচ্ছে পাথরের দাম।
যুগযুগ ধরে অসাধু ব্যবসায়ীরা সময় বুঝে নিত্যপণ্যের দাম বাড়িয়ে কৃত্তিম সংকট তৈরি করে আসছে। এবার প্রাণঘাতী ভাইরাস করোনার দোহাই দিয়ে পাথরের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পঞ্চগড়ের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে করোনা ভাইরাসের দোহাই দিয়ে, বিভিন্ন দেশ থেকে আসা পাথর অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, যেখানে প্রতি টনে বলডার পাথর ক্রয় করা হতো ২ হাজার ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত, সেখানে গত ৩-৪ দিন ধরে কিছু অসাধু পাথর আমদানিকারকরা বন্দরটি নিয়ন্ত্রণে রেখে, নিজেদের ইচ্ছেমত পাথরের দাম নিচ্ছে।
পাথরের দাম ওঠানামা করতেই পারে, এতে,করোনার প্রভাব নেই বলে দাধ বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. সামসুল হক। আর সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার কথা জানালেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক।
প্রশাসনের পক্ষ থেকে পাথর আমদানি ও আমদানিকারকদের কাছ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্রয়ের জন্য, একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হলে, এই বন্দরের দিকে আকৃষ্ট হবেন ব্যবসায়ীরা। মনে করছেন সচেতন মহল।
ডিজার হোসেন, পঞ্চগড় প্রতিনিধি



