করোনা দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান

করোনা মোকাবেলায়, দেশের বিভিন্নস্থানে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে সংকট লাঘবে সহায়তা করছেন শিক্ষার্থীরা।
এছাড়া হাত ধোঁয়ার সাবান, এলাকায় জীবানুনাশক ছিটানো, ময়লা অবর্জনা দ্রুত অপসারন ও খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে খাবারের ব্যবস্থাসহ, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন জনপ্রতিনিধিরা।
এদিকে, বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনার প্রভাব বিস্তাররোধে সরকারি নির্দেশে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর ভাড়াটিয়াদের ঘর ভাড়া মওকুফের ঘোষণা দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাসেল মিয়া।
তার মহানুভতায় সাধুবাদ জানিয়ে অন্য ঘর মালিকদের ভাড়া মওকুফের আহবান জানান, ভাড়াটিয়ারা। আর করোনা মোকাবেলায় সচ্ছল ও বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন, ভাড়া মওকুফ করা রাসেল মিয়া।
এদিকে, করোনা প্রতিরোধে নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগ ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরী করছে হ্যান্ড লিকুইড স্যানিটাইজার। রসায়ন বিভাগের উপকরণ দিয়ে সাস্থ্যসম্মতভাবে তৈরীকৃত স্যানিটাইজার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য তৈরী করতে পেরে আনন্দিত শিক্ষক শিক্ষার্থীরা।
অন্যদিকে, চাঁদপুরের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লার ময়লা অবর্জনা দ্রুত অপসারণ, এলাকা জীবাণুমুক্ত রাখতে পৌরসভা ও ফায়ার সার্ভিসের উদ্দ্যোগে শহরব্যাপী জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হচ্ছে। এছাড়া সচেতনতা বাড়াতে লিফলেট, হ্যাক্সাসল বিতরণ, অব্যাহত রয়েছে।
আর খেটে খাওয়া মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা চলমান রেখেছে পৌর কর্তৃপক্ষ। করোনা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন পৌর মেয়র মো.নাসির উদ্দিন আহমেদ। দুর্যোগ মোকাবেলায় বিত্তবান ও স্বচ্ছলদের এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন সুধী মহল।
ডেস্ক রির্পোট, বাংলা টিভি



