আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

৪২৩ নাগরিককে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের কারণে ৪২৩ জন আমেরিকান নাগরিককে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্বেচ্ছায় ফিরতে আগ্রহীরা একটি বিশেষ ফ্লাইটে সোমবার সন্ধায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ৪২৩জন মার্কিন নাগরিক ও ৯ টি কুকুরসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেন, কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যাঁরা যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী তাঁদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকেও আমেরিকানরা ‘চার্টার’ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন।

তিনি আরও জানান, বৈশ্বিক পরিস্থিতির যখন উন্নতি হবে তখন তাঁরা আবার ফিরে আসবেন। তবে দূতাবাস খোলা থাকছে এবং  দূতাবাসের কনস্যুলার সেকশনও আমেরিকানদের জন্য সার্বক্ষণিক সচল রয়েছে।

উল্লেখ্য, যে করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

বাংলা টিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button