বিশ্ববাংলা
জার্মানিতে পাঁচ বাংলাদেশি করোনায় আক্রান্ত

জার্মানিতে বসবাসরত পাঁচ প্রবাসী বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য প্রকাশ করে।
আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দুইজনের মধ্যে একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরে বাস করেন।
দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৯৫ জন এবং মারা গেছেন ৪৩৩ জন। এতে চরম উতকণ্ঠায় রয়েছেন, দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, জার্মানিতে প্রবাসীদের করোনায় আক্রান্তের খবরে সমবেদনা জানিয়েছেন। তিনি সব প্রবাসী বাংলাদেশিকে দেশে না ফেরার এবং ঘরে থাকার আহবান জানিয়েছেন। দেশটিতে ২০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন।



