দেশবাংলা

সিলেট হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

গত কয়েকদিন আগে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন সিলেট নগরীর মজুমদারি এলাকার মো. ছিদ্দিক। আগামী ১ এপ্রিল পর্যন্ত তার হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও, তিনি সেটি না মেনে সোমবার সকালে বাসা থেকে বের হন।

এ খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশেনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানে হোম কোয়ারেন্টিন না মানায়, ছিদ্দিককে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেন, ম্যাজিস্ট্রেট।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button