দেশবাংলা
বগুড়ায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে মৃত্যুশয্যায় মা

বগুড়ায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বৃদ্ধা মা হাসপাতালে মৃত্যুশয্যায়। মঙ্গলবার সকালে সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ জানান, মাদকাসক্ত আল-আমীন মাদক সেবনের টাকার জন্য প্রায়ই বৃদ্ধা মা কে শারীরিক নির্যাতন করতো। সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে, বাড়ীর বাগান বিক্রির জন্য লোকজন নিয়ে আসে।
এতে মা বাঁধা দিলে, আল-আমীন ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার মাথায় কোপ দেয়। আশংকাজনক অবস্থায় মা সাহেরা বেগমকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে, সুজাইতপুর গ্রাম থেকে ছেলে আলআমিনকে গ্রেফতার করা হয়েছে।



