বিশ্ববাংলা
করোনা : মিলানে আরও এক বাংলাদেশির মৃত্যু

ইতালির মিলানে প্রাণঘাতী করোনা ভাইরাসে অপু নামে আরও এক বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে ইতালিতে দুই বাংলাদেশির মৃত্যু হলো।
স্থানীয় সময় সোমবার মিলানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে,করোনায় আক্রান্ত হবার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান।
দীর্ঘদিন যাবত তিনি সপরিবারে মিলান শহরে বাস করছিলেন। অপু পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অপুর দেশের বাড়ি ঢাকা জেলায়। অন্যদিকে দেশটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের আরও চারজন।



