বিশ্ববাংলা
মদিনায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনায় কোরবান আলী নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত ২৪ মার্চ মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান তিনি।
গত সোমবার হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়। তবে তার কোনো আত্মীয়-স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেনি। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে।
চিঠিতে বলা হয়, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য, হাসপাতাল কর্তৃপক্ষ সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। সৌদি আরবে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২০৩ জনে।
কোরবানের পিতার নাম রেজাউল করিম। তার বাড়ি সাভারের নগরকান্দায়।



