
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল খাদ্যগুদাম এলাকায় মালবোঝাই ট্রাক চাপায় দুই পথচারী নিহত হয়েছে।
বুধবার সকালে কিশোরগঞ্জগামী মাল বোঝাই একটি ট্রাক ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল খাদ্যগুদাম এলাকায় সাইকেল আরোহী ব্যবসায়ী সিরাজ উদ্দিন ও পথচারী আব্দুর রশিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের পরিচয় নিশ্চিতে পুলিশ জানায় একজন নান্দাইল পৌর শহরের কাকচর গ্রামের আব্দুর রশিদ (৬৫) ও অন্যজন শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের পান ব্যবসায়ী সিরাজ উদ্দিন (৬০)।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহমেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলা টিভি/শহীদ



