
দেশে করোনা ভাইরাসে সংক্রমণের কারণে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে, এই নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ছয় জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শণাক্ত করা হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন। মোট সুস্থ হয়েছেন ২৬ জন।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব,রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।
বাংলাটিভি/শহীদ



