
জনচলাচল ও নিরাপদ দূরত্ব না মানলে বাড়ে করোনাভাইরাসের আক্রান্তের আশংকা। আর এসব রোধে দেয়া হয়েছে টানা ছুটি। প্রথম কয়েকদিন রাজধানীতে এ আদেশ মানলেও গ্যাল কয়েক দিনে রাজধানীতে দেখা যায় ভিন্ন চিত্র। রাস্তায় বাড়ে জনসমাগম।
তাই সামাজিক দূরত্ব নিশ্চিতে মঙ্গলবার থেকে কড়াকড়ি রাজধানীতে। অকারণে কেউ বাসা থেকে বের হলে পড়তে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসার মুখে। তবে তাদের এমন তৎপরতায় অনেকেই সন্তুষ্টি প্রকাশ করলেও যানবাহন চালকরা বলেছেন ভিন্নকথা।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটির প্রথম কয়েক দিন রাজধানিবাসি ঘরে অবস্থান করলেও অতি সম্প্রতি পাল্টে যায় চিত্র। জনসমাগম বাড়তে শুরু করে রাজধানীতে। পথে বেড়ে যায় যানবাহনের সংখ্যা।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বাজারগুলোতে নিশ্চিত করা হচ্ছে নিরাপদ দূরত্ব। পাশাপাশি সচেতন করা হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের।
ভাইরাস সংক্রমণের ভয়াবহতা ঠেকাতে রাজধানীর রেকর্ড সংখ্যক জায়গায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। পথে গাড়ি থামিয়ে যাত্রীদের বাইরে বের হওয়ার কারণ জানতে চান তারা। নিশ্চিত করেন নিরাপদ দূরত্ব। সুনির্দিষ্ট কোন কারণ না থাকলে তাদের ঘরে ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে ।
এছাড়াও, নিয়মিত হাত ধোয়া, অযথা ঘোরাফেরা না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করা, পথে জীবাণুনাশক ওষুধ স্প্রে করাসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম ছিল চোখে পড়ার মতো।
বাংলাটিভি/শহীদ



