দেশবাংলা

ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোস্ট

করোনার সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ঝিনাইদহে চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়

বুধবার সকালে শহরের পায়রা চত্বর, হামদহ, আরাপপুরসহ ৬টি স্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় সামাজিক দুরত্ব বজায় রাখতে ইজিবাইকে ৬ জন এক সাথে না চলা,মোটর সাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেয়া হয়।

এছাড়া ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button