বিশ্ববাংলা

ডাক্তার-নার্স ও কর্মচারীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিসিএ

যুক্তরাজ্যের হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মচারীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন, দেশটির রেষ্টুরেন্টগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ’র প্রেসিডেন্ট এম এ মুনিম।

লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, গত মঙ্গলবার ছিটকাপ কেন্টের দি ওভাল ব্রেসারী রেষ্টুরেন্টের স্বত্ত্বাধিকারী, বিসিএর ভাইস প্রেসিডেন্ট ও বালাগঞ্জ ওসমানী নগর ট্রাষ্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাজী মোহাম্মদ আনছার মিয়া স্থানীয় এলাকার কুইন ম্যারীস হাসপাতালের ডাক্তার এবং নার্সদের হাতে রাতের খাবার তুলে দেন।

জাতির এই ক্রান্তিলগ্নে চিকিৎসক ও সেবিকাদের সহায়তায় এগিয়ে আসার জন্য হাজী মোহাম্মদ আনছার মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।  

সংশ্লিষ্ট খবর

Back to top button